ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়া sটেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর  কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শুক্রবার সন্ধা সাতটায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর  অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই ফোরামের সদস্যরা প্রধান অতিথি ও বিশেষ অতিথীদেরকে ফুল দিয়ে বরণ করেন।


এসময় ফোরামের আহবায়ক মোহসীন পারভেজের সভাপতিত্বে ও এখন টেলিভিশন'র জেলা প্রতিনিধি  জসীম পারভেজের সঞ্চালনায়  সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মো: ফারুক। 


বক্তব্য রাখেন এটিএন বাংলা টেলিভিশন'র জেলা প্রতিনিধি  জাহিদ রিপন, ইনডিপেনডেন্ট টেলিভিশন'র  জেলা প্রতিনিধি (পায়রা বন্দর-কুয়াকাটা) মো.ফরিদ  উদ্দিন বিপু, ৭১ টেলিভিশন’র কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু ও আনন্দ টেলিভিশন'র কলাপাড়া প্রতিনিধি সুজন মৃধা।


মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,  সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান সিকদার, জাকির সিকদার,নাসির উদ্দিন রতন, রাশেদ মোশারফ কল্লোহসহ কলাপাড়া  টেলিভিশন টেলিভিশন জার্ণালিষ্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ads
ads
ads

Our Facebook Page

↑